০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইনশাল্লাহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে: শেখ হাসিনা

  • আপডেট: ০২:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • 165

নিউইয়র্ক আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সূর্যোদয় ডেস্ক : বিএনপি নির্বাচন চায় না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইনশাল্লাহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।

শেখ হাসিনা বলেন, বিএনপি ইলেকশন চায় না। ইলেকশনটা চাইবে কীভাবে? তাদের নেতা কে? পলাতক আসামি, অর্থ চোর, অস্ত্র চোরাকারবারি, খুনি, একুশে আগস্টের গ্রেনেড হামলাকারী; এই যদি একটা দলের নেতা হয় তবে সেই দল এবং তাকে মানুষ কেন ভোট দেবে?

২২ সেপ্টেম্বর শুক্রবার নিউইয়র্কের একটি হোটেলে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত সর্বজনীন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ইনশাল্লাহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ সঠিকভাবে ভোট দেবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অন্তত এইটুকু উপলব্ধি করে, এই নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, এই নৌকায় ভোট দেওয়ার ফলেই আজকে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলেই সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনার সব সময় এটা খেয়াল রাখবেন দেশের ভাবমূর্তিটা যেন সব সময় উজ্জ্বল থাকে। আজকে বিশ্ব নেতারা যেখানে স্বীকৃতি দেয় আর কয়েকটা চোরচোট্টা কি বললো, ওইগুলি আমাদের কানে দেওয়ার দরকার নেই।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

ইনশাল্লাহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে: শেখ হাসিনা

আপডেট: ০২:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩