১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়া জাগানিয়া মডেল সুমি নায়িকা হিসেবে অভিষেকের পালা

  • আপডেট: ০৩:৩৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • 167

সূর্যোদয় প্রতিবেদক : দেশীয় টেলিভিশন মিডিয়ার প্রিয়মুখ মডেল অভিনেত্রী ফারজানা সুমি। বেশ লম্বা একটা সময় ধরে মঞ্চ ও টিভি নাটকে অভিনয় এবং বিজ্ঞাপনচিত্র, গানচিত্র ও মডেলিং করে নিজেকে নায়িকা হিসেবে পরিণত করেছেন তিনি। শোবিজ মিডিয়ায় কাজের ক্ষেত্রে সিরাজগঞ্জের মেয়ে ফারজানা সুমি’র লক্ষ্য ছিল বিনোদনের সবচাইতে বড় মাধ্যম চলচ্চিত্রে নিজের মেধা প্রতিভার বিকাশ ঘটানো। ভালো সুযোগের প্রতীক্ষায় থাকা ফারজানা সুমি’র লক্ষ্য ইতিমধ্যেই বাস্তবায়ন হয়েছে। নিজ কর্মদক্ষতার মাধ্যমে অভিনয় জগতে সাড়া জাগানিয়া এই সুন্দরী মডেল অভিনেত্রী সুমি’র দেশীয় চলচ্চিত্রে আত্মপ্রকাশ করার পর এবার নায়িকা হিসেবে অভিষেকের পালা।

নির্মাতা অপূর্ব রানা’র পরিচালনায় নির্মিত সরকারি অনুদানের ছবি ‘জলরঙ’ এর প্রধান চরিত্রে অভিনয় করেছেনফারজানা সুমি। এই ছবিতে তিনি অভিনয় করেছেন সুরমা চরিত্রে। সুমি দৈনিক সূর্যোদয়কে জানান, ৫ সেপ্টেম্বর জলরঙ ছবিটি সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। খুব শীঘ্রি এটি প্রেক্ষাগৃহে আসছে। মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করা ফারজানা সুমি মঞ্চের গণ্ডি পেরিয়ে টেলিভিশন নাটক হয়ে এখন নিজের স্বপ্নের মাধ্যমের বাসিন্দা। তবে নাটকে অভিনয় ও বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের বাইরে সুন্দরী ললনা ফারজানা সুমি’র চলচ্চিত্রে অভিনয় করাটা ছিল অনেকটাই স্বপ্নের মতো। প্রথমেই তিনি সরকারি অনুদানের ছবি অপূর্ব রানার মতো গুণী পরিচালকের ছবিতে অভিনয় করার সুযোগ পান। অপূর্ব রানার পরিচালনায় তিনি জলরঙ ছবির গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেন। জীবনমুখী এই ছবিতে সুমির নায়ক চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার। এই জুটি ছাড়া জলরঙ ছবিতে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, উষ্ণ, শিশির সরদার, শহীদুজ্জামান সেলিম, মাসুম আজিজ, রাশেদা চৌধুরী, খালেদা আক্তার কল্পনা, জয়রাজ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, সীমান্ত, শরীফ চৌধুরী প্রমুখ। ছবিটির কাহিনী লিখেছেন এনামুল হক, চিত্রগ্রহণে আসাদুজ্জামান মজনু, মেকআপ জামাল। ড্রাগন ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন দেলোয়ার হোসেন দিলু।

ফারজানা সুমি দৈনিক সূর্যোদয়কে জানান, জলরঙ এর পর গুণী ও কুশলী নির্মাতা উত্তম আকাশের পরিচালনায় নির্মিতব্য মৃত সৈনিক নামের একটি ছবিতে অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে।

অন্যদিকে মিজানুর রহমান লাবুর পরিচালনায় আতরবিবি’ ছবির নাম ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে।

ফারজানা সুমি আরও বলেন, জলরঙ ছবিতে অভিনয় করার সুযোগ দেওয়ায় আমি পরিচালক অপূর্ব রানার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই ছবিতে পরিচালকের কাক্সিক্ষত সুরমা হওয়ার জন্যে আমি নিজের সর্বোচ্চ মেধা – প্রতিভা দিয়ে চেষ্টা করেছি। নির্মাতা আমার ওপর যে বিশ্বাস রেখেছিলেন, সেটা আমি রক্ষা করতে চেষ্টা করেছি।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

সাড়া জাগানিয়া মডেল সুমি নায়িকা হিসেবে অভিষেকের পালা

আপডেট: ০৩:৩৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩