১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে সর্বোচ্চ নজরদারি রয়েছে রাজধানী

  • আপডেট: ০১:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • 195

তপন তালুকদার : দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ আজ শুক্রবার (২৮ জুলাই)। রাজধানীতে একইসঙ্গে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ। দুপুরের পর থেকেই মূলত একযোগে সব সমাবেশ শুরু হবে। এসব সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে সর্বোচ্চ নজরদারি রয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অন্তত ৩০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ শুক্রবার বিকেল ৩টায় যৌথভাবে শান্তি সমাবেশ করবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ আয়োজনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে দুপুর ২টায় মহাসমাবেশ করবে বিএনপি। এ কর্মসূচি পালনে অনুমতি দিয়েছে পুলিশ। তবে কর্মসূচি আয়োজনে দুই পক্ষকেই ২৩টি শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি। ডিএমপির অপরাধ বিভাগের কর্মকর্তারা বলছেন, কেউ যদি সমাবেশ কর্মসূচিগুলো ঘিরে নাশকতার চেষ্টা বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাদের খুঁজে আইনের আওতায় নিয়ে আসা হবে। রাজধানীর প্রবেশ পথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে মোতায়েন আছেন বিভিন্ন গোয়েন্দা বাহিনী ও সংস্থার সদস্যরা।

সর্বাধিক পঠিত

আজ শুক্রবার ১০ মহররম পবিত্র আশুরা

বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে সর্বোচ্চ নজরদারি রয়েছে রাজধানী

আপডেট: ০১:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩