০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী হতে চান মহিউদ্দিন বাচ্চু ও ফরিদ মাহমুদ

  • আপডেট: ০৮:৪৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • 1145

সজীব শুভ্র : চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ১০ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীতা নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা। চলছে কর্মী-সমর্থকদের মাঝে বিশ্লেষণ। ইতোমধ্যে আওয়ামী লীগ থেকে অনেকের নাম শোনা যাচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, এই আসনে প্রার্থী হতে চান চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এই আসন শূন্য হয়। এখানে উপনির্বাচন হবে আগামী ৩০ জুলাই। আগ্রহী প্রার্থীরা ৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত। ১২ জুলাই প্রতীক বরাদ্দ। ৩০ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জানা যায়, ২০২০ সালের জানুয়ারিতে ডা. আফছারুল আমীনের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

চট্টগ্রাম-১০ আসনে ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। ক্যানসার ধরা পড়ার পর সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়েছেন।

সর্বাধিক পঠিত

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী হতে চান মহিউদ্দিন বাচ্চু ও ফরিদ মাহমুদ

আপডেট: ০৮:৪৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩