০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বহদ্দারহাটে পুলিশের ওপর বিএনপির হামলা

  • আপডেট: ০১:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • 3180

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপেরে ঘটনা ঘটেছে। ২৮ মে রোববার বিকেলে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরীর বাকলিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের একটি মিছিল বের হয়। মিছিলটি বহদ্দারহাট এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে নেতাকর্মীরা।

এতে পুলিশ ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলেও পুলিশ পাল্টা কোনো অ্যাকশনে যায়নি বলে জানা গেছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম দৈনিক সূর্যোদয়কে জানান, বহদ্দারহাট এলাকায় বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে হঠাৎ করে মিছিলের শেষ পর্যায়ে এসে এমন ঘটনা ঘটেছে। এখনও কাউকে আটক করা হয়নি। পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

চট্টগ্রামের বহদ্দারহাটে পুলিশের ওপর বিএনপির হামলা

আপডেট: ০১:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩