কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. শওকত (৩৮)। তিনি টেকনাফ হ্নীলা আলীখালী এলাকার মৌলভি কালা মিয়ার পুত্র। র্যাব ১৫ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামসুল আলম খান জানিয়েছেন, ২ এপ্রিল রবিবার বিকাল ৫টার দিকে টেকনাফ হ্নীলা লেদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, ২০০৪ সালে টেকনাফ থানায় শওকতের নামে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে কারাদন্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে রবিবার বিকাল ৫টার দিকে টেকনাফ লেদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজা এড়াতে মো. শওকত মাজারসহ বিভিন্ন আখড়ায় ছদ্মবেশে ১৯ বছর ছিলো।
০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:





















