পিরোজপুর প্রতিনিধি : নিখোঁজের চার মাস পর বাড়িতে ঢিল থেকে পড়া এক চিরকুটের সূত্র ধরে পিরোজপুরের নাজিরপুরে বালিচাপা অবস্থায় এক গৃহবধূর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর খালাশাশুড়ি রেকসোনা বেগম গ্রেপ্তার হয়েছে। সোমবার (১৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে রেকসোনাকে সদর উপজেলার দূর্গাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি মঙ্গলবার সকালে জানিয়েছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। গ্রেপ্তার রেকসোনা বেগম নিহত লামিয়া আক্তারের খালাশাশুড়ি ও সদর উপজেলার ভৈরবপুর এলাকার আলমের স্ত্রী। নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, একটি চিরকুট পাওয়ার পর বালিচাপা অবস্থায় একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সেই চিরকুটে তরিকুল ইসলামের মেজো খালা রেকসোনা বেগমের নাম লেখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাÐের সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, নাজিরপুরের চিথলিয়া গ্রামের তরিকুল ইসলামের সঙ্গে লামিয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে তাদের বিয়ে হয় গত বছরের ৫ মে। ডিসেম্বরে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন লামিয়া। নিখোঁজের পর মামলা হলে তরিকুলের বাবা মিজান ও প্রতিবেশী বাদশা শেখকে গ্রেপ্তার করে পুলিশ। সবশেষ রবিবার রাতে লামিয়ার ব্যাপারে একটি চিরকুট পৌঁছায় তার পরিবারের কাছে। এই চিরকুটের সূত্র ধরে সোমবার দুপুরে লামিয়ার বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ।
১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
























