১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসক পদে ৮ জেলায় রদবদল

  • আপডেট: ০৬:৪৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • 3468

সূর্যোদয় রিপোর্ট : দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী, নড়াইল, মাদারীপুর, নাটোর, ঝিনাইদহ, মেহেরপুর, মৌলভীবাজার ও দিনাজপুর। ১২ মার্চ রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শাকিল আহমেদকে দিনাজপুরের ডিসি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খানকে মাদারীপুর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁঞাকে নাটোরের ডিসি করা হয়। অপরদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুর, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের ডিসি, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব এস এম রফিকুল ইসলামকে ঝিনাইদহের ডিসি এবং নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহী ডিসি পদে নিয়োগ দেয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

জেলা প্রশাসক পদে ৮ জেলায় রদবদল

আপডেট: ০৬:৪৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩