গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় এক মাদরাসা শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন বলেন, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে বাসচাপায় ঘটনাস্থলেই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামচুল হকের ছেলে মোটরসাইকেল চালক এম এ হাসিব। কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর গুরুতর আহত নবীর শেখ ও আব্দুর রহিমকেও মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে য়ে যায়। সেখানে চিকিৎসক অপর প্রাণহানির পর মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল। বাস চালকের বেপরোয়া গতির কারণে এটি প্রাণহানির ঘটনা বলে মনে করা হচ্ছে।
০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
























