আদালত প্রতিবেদক : জাল-জালিয়াতি ও প্রতারণার অপরাধে মিজানুর রহমানের বিরুদ্ধে সমন জারী করেছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের ১ম আদালত।গত ৩০ জানুয়ারী পিবিআই র তদন্ত প্রতিবেদেনের ভিত্তিতে আদালত এ সমন জারী করেন। সমনে মামলার আগামী ধার্য তারিখে আসামী মিজানুর রহমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবি এডভোকেট বদরুল হক চৌধুরী সমনের বিষয়টি নিশ্চিত করেন। জানা যায় ২০২০ সালের ৪ জানুয়ারী সাংবাদিক বজলুল হক বাদী হয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (১ম) জুয়েল দেবের আদালতে মিজানুর রহমান ও জান্নাতুল ফেরদৌসকে আসামী করে ৪০৬/ ৪২০/ ৪৬৮/ ৪৭১/ ৫০৬ ধারায় অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। যার নং- সি আর ১৮/ ২০২২। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। পিবিআই কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল্লাহ দীর্ঘ তদন্তের পর আসামী মিজানুর রহমানের বিরুদ্ধে ৪২০ ও ৪০৬ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, জান্নাতুল ফেরদৌস এবং ৪৬৮, ৪৭১ ও ৪০৬ ধারার অপরাধ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত প্রতিবেদন প্রাপ্ত হয়ে ৩০ জানুয়ারী আদালত মিজানুর রহমানের বিরুদ্ধে সমন জারী করেন।
০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















