০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে যুবদল নেতা মাসুদ হত্যার আসামি গ্রেপ্তার

  • আপডেট: ০৫:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • 50

চট্টগ্রাম ব্যুরো : || : চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। রবিবার (২১ জুন) সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুপছড়ি পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া এলাকার বাসিন্দা। র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় ব্যবসায়িক কাজে অবস্থান করছিলেন মাসুদ। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশা যোগে ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে পিস্তল ও শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। পরে নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি আইয়ুব আলী রাঙামাটির বাঘাইছড়ি এলাকায় আত্মগোপনে রয়েছেন। এর ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সর্বাধিক পঠিত

পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে যুবদল নেতা মাসুদ হত্যার আসামি গ্রেপ্তার

আপডেট: ০৫:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬