০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির সঙ্গে সম্পর্ক চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে এসপি সাকলায়েন

  • আপডেট: ১২:৩৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 73

বিনোদন ডেস্ক : || : চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সম্পর্ক থাকার কারণে শেষমেশ চাকরি হারালেন পুলিশের অতিরিক্ত এসপি গোলাম সাকলায়েন শিথিল। বৃহস্পতিবার (১৮ জুন) তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘অসদাচরণের প্রমাণিত অভিযোগের’ গুরুত্ব বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারী বিধিমালা মোতাবেক তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ‘গুরুদণ্ড’ দেওয়া হলো। ২০২১ সালের ১৪ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ তুলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরীমনি।সেই মামলা তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তখন ঢাকা ডিএমপির গোয়েন্দা শাখার এডিসি ছিলেন সাকলায়েন। এই ঘটনার মাস দুয়েক পর ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। সেদিন এই চিত্রনায়িকা ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আটক করা হয়। ৪ আগস্ট রাতেই আটক করা হয় চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার ব্যবস্থাপক সবুজ আলীকে। পরদিন তাদের বনানী থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক আইন ও পর্নগ্রাফি আইনে একাধিক মামলা করা হয়।

সর্বাধিক পঠিত

চট্টগ্রামের রাউজানে মাকসুদ হত্যায় গ্রেপ্তার আরও ২ জন

পরীমনির সঙ্গে সম্পর্ক চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে এসপি সাকলায়েন

আপডেট: ১২:৩৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬