০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে ২০২৬ বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

  • আপডেট: ০৩:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 1

সূর্যোদয় ডেস্ক : আগামী ১১ জুন থেকে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ ফিফা ২০২৬ বিশ্বকাপের ২৩তম আসর শুরু হতে যাচ্ছে।। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো বাংলাদেশেও শুরু হয়েছে উত্তেজনা, রাতজাগার প্রস্তুতি। তবে এবারের আসর ঘিরে দেশের দর্শকদের মনে বড় প্রশ্ন ছিল—মোবাইল কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি বিশ্বকাপ দেখা যাবে তো? অবশেষে সেই দুশ্চিন্তা কাটতে শুরু করেছে। টেলিভিশনের পাশাপাশি দেশের দর্শকদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশ্বকাপ দেখার সুযোগ নিশ্চিত হয়েছে। দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে। এর ফলে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে বাংলাদেশের দর্শকেরা যেকোনো স্থান থেকে সরাসরি বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন। বাংলালিংকের পক্ষ থেকে জানানো হয়েছে, টফিতে বিশ্বকাপ লাইভ দেখতে নির্দিষ্ট প্যাক কিনতে হবে। প্রতিষ্ঠানটির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন। অন্যদিকে গ্রামীণফোনও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর স্ট্রিমিং স্বত্ব অর্জনের কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে বাংলাদেশের দর্শকদের জন্য বিশ্বকাপের ১০৪টি ম্যাচই সরাসরি দেখানো হবে। বায়োস্কোপ প্লাসের পাশাপাশি মাইজিপি অ্যাপ এবং স্কিটো অ্যাপেও ম্যাচগুলো লাইভ দেখা যাবে বলে জানিয়েছে গ্রামীণফোন। ফলে মোবাইল ফোনেই বিশ্বকাপ দেখার সুযোগ পাচ্ছেন দেশের ফুটবলপ্রেমীরা। টফি, বায়োস্কোপ প্লাস, মাইজিপি অ্যাপ ও স্কিটো অ্যাপের মাধ্যমে ইন্টারনেট সংযোগ থাকলেই যেকোনো স্থান থেকে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে। বিশেষ করে যারা টেলিভিশনের সামনে থাকতে পারবেন না, তাদের জন্য এই ডিজিটাল সম্প্রচার বড় স্বস্তি এনে দেবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীনফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবে দেশের ফুটবলপ্রেমীরা। এদিকে বিশ্বকাপের টেলিভিশন সম্প্রচার নিয়েও অনিশ্চয়তা কেটেছে। সরকারের হস্তক্ষেপে তিনটি জাতীয় টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনেছে। এর ফলে বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টসসহ ও সময় টেলিভিশন এবারের বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে দেখা যাবে। এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছিল। তবে স্থানীয়ভাবে স্বত্ব বিক্রিতে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠানটি চুক্তি থেকে সরে দাঁড়ায়। এতে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে সম্প্রচার নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। সূত্র বলছে, সম্প্রচার স্বত্বমূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা স্প্রিংবকের প্রাথমিক দাবি করা ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলারের তুলনায় অনেক কম। সংশ্লিষ্টদের মতে, বেসরকারি বাণিজ্যিক অংশীদারদের একত্রিত করা এবং বিকল্প আয়ের পথ তৈরি করাই এই সংকট সমাধানে বড় ভূমিকা রেখেছে। উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে নতুন ফরম্যাটে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। মোট ১০৪ ম্যাচের এই আসর ঘিরে বিশ্বজুড়ে যেমন উন্মাদনা বাড়ছে, তেমনি বাংলাদেশেও শুরু হয়েছে প্রিয় দলের জার্সি, পতাকা আর রাতজাগা ফুটবল উৎসবের প্রস্তুতি।

সর্বাধিক পঠিত

মোবাইলে ২০২৬ বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে ২০২৬ বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

আপডেট: ০৩:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬