সূর্যোদয় প্রতিবেদক, কলকাতা: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। প্রায় পাঁচ দশক পর বছর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেল রাজ্য। ৯ মে শনিবার হুডখোলা গাড়িতে প্রধানমন্ত্রী এবং শমীক ভট্টাচার্যের সঙ্গে মঞ্চে আসেন শুভেন্দু। ২৫শে বৈশাখ উপলক্ষ্যে মঞ্চে উঠেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল আর এন রবি মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীকে শপথবাক্য পাঠ করান। সেই সময় ব্রিগেড মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ছিলেন নীতীন নবীন, চিরাগ পাসোয়ান, সুনেত্রা পাওয়ারও। শুভেন্দু পরই শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামানিকরা। তবে মঞ্চ থেকে কারও দপ্তর সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি।
০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















