০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

  • আপডেট: ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • 13

সূর্যোদয় ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দশ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৬১ শিশু। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পাঁচ হাজার ৩১৩ জন। ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৯০ জন।

সর্বাধিক পঠিত

আগামীকাল ১৩ মে দৈনিক সূর্যোদয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

আপডেট: ০৪:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬