সূর্যোদয় ডেস্ক : সাড়ে ৭ বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক, আব্দুল্লাহ আল খালেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব মনোনীত করা হয়। এদিকে নতুন এই কমিটিতিতে স্থান না পেয়ে গভীর রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে অঝোরে কাঁদলেন জাহিদ হোসেন নামের বঞ্চিত এক নেতা। এসময় তিনি বিএনপির যুগ্ম-মহাসচিব ও স্থানীয় এমপি শহীদউদ্দিন চৌধুরী এ্যানির উদ্দেশ্যে বলে,এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন ভাই? এ্যানি ভাই এরকম করবেন জীবনেও ভাবতে পারিনাই। শরীরে এতগুলো কোপ,এত রক্তাক্ত হলাম,দুই হাতে ভেঙে দিয়েছে আমার শুধুমাত্র এ্যানি ভাইর কাছে যাওয়ার কারনে। আমি সারাজীবন আপনাদের থাকবো। কিন্তু জেলা ছাত্রদলের রাজনীতিতে যে কালোঅধ্যায় রচনা করেছেন,কি করে ভুলবো…। আজ জাহিদকে আপনারা ভুলে গেছেন। তার এই লাইভ মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। উল্লেখ্য,জাহিদ সাবেক কমিটির সহ সম্পাদক ও এলএলবি(প্রিলিমিনারি) পাস বলে জানা যায়। তার বাড়ী জেলা শহরের টিএন্ডটি কলোনী এলাকায়। দলীয় সূত্র জানায়, সবশেষ ২০১৮ সালের ৫ জুন হাসান মাহমুদ ইব্রাহিমকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি করা হয়। এর ৭ বছর ১০ মাস ২৬ দিন পর এখন নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি অনুমোদনের জন্য পূর্বের কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেখা যায়নি। নতুন কমিটিতে যুগ্ম আহবায়ক পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আব্দুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্না প্রমুখ৷
০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















