সূর্যোদয় ডেস্ক : গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৩০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হাজী মাজার বস্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময়ে মাদক সেবনরত অবস্থায় ৩০ জনকে করা আটক করা হয়েছে। আটককৃতদের টঙ্গী পূর্ব থানায় রাখা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. বেলায়েত হোসাইন বলেন, টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মজার বস্তি মাদক ও অপরাধের অভয়ারণ্য। চলতি সপ্তাহে দুই দফায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাইলী বেগম নামে একজনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক এবং মাদক গ্রহণ সামগ্রী জব্দ করা হয়েছে। তিনি বলেন, পুলিশ আসার খবর পেলে অপরাধীরা বিভিন্ন জায়গা দিয়ে পালিয়ে যায়। শুনেছি, সেখানে সুরঙ্গ ও একাধিক পথ রয়েছে। আমরা এই ধরনের অভিযান চালিয়ে যাব। মাদকের প্রশ্রয় দেওয়া বা মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















