০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

  • আপডেট: ০২:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • 51

সূর্যোদয় ডেস্ক : জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। রোববার (১২ এপ্রিল) আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। শিরীন শারমিনের পক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিসবাহ এতথ্য নিশ্চিত করেন। গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর, লালবাগ থানার এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, রাজধানীতে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের আরও ছয়টি মামলা রয়েছে।

সর্বাধিক পঠিত

পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

আপডেট: ০২:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬