০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক-এগারোর সঙ্গে সংশ্লিষ্ট বরখাস্তকৃত সেনা কর্মকর্তা আফজাল গ্রেপ্তার

  • আপডেট: ০৬:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • 48

সূর্যোদয় ডেস্ক : বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা নহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (২৯ মাচ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক-এগারোর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত আফজাল নাছেরকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ডিবি জানায়, আফজাল নাছেরের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ও মামলা ছিল। দীর্ঘ নজরদারির পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন বলেন, “সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হাজির করে তার রিমান্ডের আবেদন করা হবে। আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

সর্বাধিক পঠিত

পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

এক-এগারোর সঙ্গে সংশ্লিষ্ট বরখাস্তকৃত সেনা কর্মকর্তা আফজাল গ্রেপ্তার

আপডেট: ০৬:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬