মনির হোসেন নিপু : পবিত্র মাহে রমজান শেষেএলো খুশির ঈদ। আজ ২১ মার্চ শনিবার সারা দেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে, ঈদের জামাতে শামিল হয়ে ধর্মপ্রাণ মুসলমানরা উদ্যাপন করছে পবিত্র ঈদুল ফিতর।
রমজানে রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বীরা মাসের শেষে ঈদুল ফিতর পালন করেন। ঈদ খুশি নিয়েই হাজির হয়। সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নামাজ আদায় করতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই ঈদের প্রধান জামাত পড়তে ঈদগাহ ময়দানে প্রবেশ করকছেন মুসল্লিরা। ঈদগাহ ময়দান ভরে উঠছে মুসল্লিদের পদচারণায়।
০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পবিত্র মাহে রমজান শেষে এলো খুশির ঈদ
সর্বাধিক পঠিত



















