১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের কামারখন্দে চেয়ারম্যানের টেবিল-চেয়ার ভাঙচুর

  • আপডেট: ০৬:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • 18

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে হুমায়ুন কবির নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদে এ ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযুক্ত হুমায়ুন কবির একই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। প্যানেল চেয়ারম্যান ছারোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সকালে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে ছিলাম। মিটিং শেষ করে ইউনিয়ন পরিষদে এসে দেখি আমার কক্ষের টেবিল ও চেয়ার ভেঙে ফেলা হয়েছে। পরে জানতে পারি, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির মাদক সেবন করে পরিষদের কক্ষে প্রবেশ করে এমন কর্মকাণ্ড করে চলে গেছেন। ওই ইউপি সদস্য এ ঘটনার আগেও একাধিকবার উন্মাদ হয়ে তার কাছ থেকে টাকা চেয়েছিলেন বলে তিনি দাবি করেন। কিন্তু এ টাকা না দেওয়ায় তিনি তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোনে জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

বর্ণাঢ্য শোভাযাত্রায় ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম

সিরাজগঞ্জের কামারখন্দে চেয়ারম্যানের টেবিল-চেয়ার ভাঙচুর

আপডেট: ০৬:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬