মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো : সৌদি আরবে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী সাফির উদ্দিন (৫৭) নামের বাংলাদেশির প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে। সাফিরের আত্মীয় দিদারুল আলম রাসেল জানান, সংসারের সচ্ছলতা ফেরাতে প্রায় ২০ বছর আগে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিয়াদের একটি মসজিদে ইফতার শেষে বাসায় ফিরছিলেন সাফির। পথে পেছন থেকে দ্রুতগামী একটি লরি তাঁকে ধাক্কা দিলে রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর এক রুমমেট মুঠোফোনে এই দুঃসংবাদটি দেশে জানান। নিহত সাফির উদ্দিনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















