০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ি আসনে এমপি প্রার্থী হিসেবে সরওয়ার আলমগীরের নাম আলোচনায়

  • আপডেট: ০৯:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 86

চট্টগ্রাম ব্যুরো : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়ি (চট্টগ্রাম-২) আসন থেকে বিএনপির প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব সরওয়ার আলমগীর। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসা এই নেতা স্থানীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মাঠ পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় তার অবদান প্রশংসনীয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরওয়ার আলমগীর বলেন, আমি দলকে শক্তিশালী করতে কাজ করছি। দলের সিদ্ধান্ত হলে আমি ফটিকছড়ি থেকে নির্বাচন করতে প্রস্তুত। জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝেও তাকে এমপি পদপ্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ পাওয়া যাচ্ছে। অনেকেই মনে করছেন, বর্তমানে ফটিকছড়ি আসনে একটি গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন, যা সরওয়ার আলমগীর দিতে সক্ষম। দলীয় সূত্রে আরও জানা যায়, শিগগিরই জাতীয় পর্যায়ের মনোনয়ন বোর্ড এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে সরওয়ার আলমগীরের প্রার্থীতা ঘিরে ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার

ফটিকছড়ি আসনে এমপি প্রার্থী হিসেবে সরওয়ার আলমগীরের নাম আলোচনায়

আপডেট: ০৯:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫