০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে এনসিপির চার নেতা কী করছেন

  • আপডেট: ০৫:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 84

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে এনসিপির চার নেতার সঙ্গে পিটার হাস কী করছেন চলছে এমন গুঞ্জন।  আজ ৫ আগষ্ট মঙ্গলবার কক্সবাজারের একটি আবাসিক হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে এমন গুঞ্জন উঠেছে। বৈঠকে অংশ নিয়েছেন দলের নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দীন পাটোয়ারী ও তাসনিম জারা প্রমুখ। মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এই ‘বিশেষ বৈঠক’ বিষয়ে নেতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। অনুসন্ধানে জানা গেছে, এনসিপির চার শীর্ষ নেতা কক্সবাজার এসেছেন। কক্সবাজার বিমানবন্দরের একাধিক ফ্লাইট এজেন্সির কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা ঢাকা থেকে বাংলাদেশ বিমানের বেলা ১১টা ৩০ মিনিটের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান। ওই চার নেতাকে বিমানবন্দরে দেখা গেছে। তথ্য অনুযায়ী, তারা কক্সবাজারের ইনানীতে অবস্থিত ‘সীপার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (যা হোটেল রয়্যাল টিউলিপ নামেও পরিচিত)-এ অবস্থান করছেন। তবে হোটেল কর্তৃপক্ষ থেকেও এখনো নিশ্চিত হওয়া যায়নি তারা কখন চেক-ইন করেছেন।গণমাধ্যমকে এনসিপির শীর্ষ নেতা নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি। উল্লেখ্য, আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বেই হয়েছিল সেই গণঅভ্যুত্থান। সেই প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’।

সর্বাধিক পঠিত

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

কক্সবাজারে এনসিপির চার নেতা কী করছেন

আপডেট: ০৫:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫