সূর্যোদয় ডেস্ক : ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তবে, স্থগিত পরীক্ষা কবে হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আজ ২৩ জুলাই বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।আজ শিক্ষা উপদেষ্টা বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা যেদিন হবে সেদিন সকালে হবে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা সেদিন বিকেলে হবে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান গত সোমবার বেলা একটার কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।
০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















