মিশু দাশ : ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় প্রকাশসহ ৬ দফা দাবিতে উত্তরার দিয়া বাড়ি গোল চত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টা নাগাদ বিক্ষোভ শুরু করেন তারা। মাইলস্টোন কলেজ ছাড়া আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। আন্দোলনকারীরা বলছেন, দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।
০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















