০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁতমারায় কৃত্রিম বাঁধের কারণে হুমকির মুখে ফসলি জমি

  • আপডেট: ০৫:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • 93

চট্টগ্রাম ব্যুরো : ফটিকছড়ি দাঁতমারার শান্তিরহাট বাজার সংলগ্ন কৃত্রিম বাঁধের কারণে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা হুমকির মুখে পড়েছে। বর্তমানে পানির স্বাভাবিক প্রবাহ না থাকায় জমিগুলো জলাবদ্ধ হয়ে ফসল নষ্ট হচ্ছে আর ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন শত বছরের পুরোনো ঝবঝবি ছড়া কয়েক বছর আগে শাহিন নামের এক ব্যক্তি বিগত আওয়ামীলীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে বন্ধ করে দিয়েছেন। এতে তারাখোঁসহ আশেপাশের গ্রামের জমি প্লাবিত হয়ে গেছে। কাছিমারখীল এবং তারাখোঁ এলাকার বাসিন্দারা জানান, সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হোক। ছড়াগুলোর পানি প্রবাহে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। ছড়া বন্ধ থাকার কারণে শুধু কৃষি নয়, ঘরবাড়ি ধসে যাওয়ার মতো ভয়াবহ সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, তৎকালীন এসিল্যান্ড এই শাহিনের পক্ষে একটি পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত দিয়ে ছড়ার প্রবাহ বাধাগ্রস্ত করেছিলেন। শাহিনের ক্ষমতার জোরে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমির দখল এবং ছড়া বন্ধ করে পানির স্বাভাবিক প্রবাহকে বিপর্যস্ত করা হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার

দাঁতমারায় কৃত্রিম বাঁধের কারণে হুমকির মুখে ফসলি জমি

আপডেট: ০৫:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫