০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগলনাইয়া সীমান্তে দিয়ে শিশুসহ ১৩ জনকে ঢুকিয়ে দিলো বিএসএফ

  • আপডেট: ০৮:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • 102

ফেনী প্রতিনিধি : ফেনীতে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্তে তাদের পুশইন করা হয়। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ছয়জন শিশু ও তিনজন নারী রয়েছেন। তারা সাবই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
এর আগে ২২ মে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন করে বিএসএফ। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ তাদের প্রথমে হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরে ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত পিলার ২১৯৪-৪-এস এলাকায় হাত ও চোখের বাঁধন খুলে কৌশলে তাদের বাংলাদেশে পুশইন করে। একপর্যায়ে তারা মটুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করলে বিজিবির ছাগলনাইয়া বিওপির টহল দল তাদের আটক করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে। আটকরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা বিভিন্ন সময় ইটভাটায় কাজ করার জন্য ভারতে প্রবেশ করেছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়। বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ৪ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় আটক ১৩ জনকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এমএন/এএসএম

ফটিকছড়ির ভূজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

ছাগলনাইয়া সীমান্তে দিয়ে শিশুসহ ১৩ জনকে ঢুকিয়ে দিলো বিএসএফ

আপডেট: ০৮:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫