০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগ অবরোধে নার্সিং শিক্ষার্থীরা, তীব্র যানজট

  • আপডেট: ০৬:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • 81

চিফ রিপোর্টার, আকাশ দেব নাথ : নার্সিং ডিপ্লোমা ডিগ্রিকে ব্যাচেলর ডিগ্রিতে উন্নীত করার দাবিতে কয়েক শতাধিক নার্সিং শিক্ষার্থী আজ দুপুরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে সৃষ্টি হয় তীব্র যানজট, চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তাদের দাবির পক্ষে অবস্থান নেন। পরে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তারা শাহবাগের দিকে মিছিল নিয়ে অগ্রসর হন।

শাহবাগ থানার সামনে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। তবে শিক্ষার্থীরা পুলিশ ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অনেক যাত্রীকে বাস ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হতে হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের সরে যেতে অনুরোধ করা হচ্ছে।”

হজের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিয়েছেন বিশ্বের ১৫ লাখ বেশি মুসলমান

শাহবাগ অবরোধে নার্সিং শিক্ষার্থীরা, তীব্র যানজট

আপডেট: ০৬:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫