০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যু: তদন্তে সাত সদস্যের কমিটি

  • আপডেট: ০৬:১৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • 87

চিফ রিপোর্টার, আকাশ দেব নাথ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মোর মৃত্যুর ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত রাতে সুহরাওয়ার্দী উদ্যানের কাছে ছুরিকাঘাতে নিহত হন শাম্মো। তিনি স্যার এ এফ রহমান হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে। কমিটির অন্য সদস্যরা হলেন আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ একরামুল হক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়বুর রহমান, হাজী মুহাম্মদ মোহসিন হলের প্রভোস্ট অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. আবুল কালাম সরকার।

কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী প্রক্টর শারমিন কবির। এছাড়া ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) কমিটিকে সচিবীয় সহায়তা প্রদান করবেন।

ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হজের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিয়েছেন বিশ্বের ১৫ লাখ বেশি মুসলমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যু: তদন্তে সাত সদস্যের কমিটি

আপডেট: ০৬:১৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫