রিপন বেপারী : উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে থেকে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে বিক্ষোভ করতে দেখা যায় শিক্ষার্থীদের। দেখা গেছে, কর্মচারী কর্মকর্তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অফিসে এসে সবাই বাইরে অপেক্ষা করছেন। গেট বন্ধ করে বিক্ষোভ করায় সড়কে যানজট দেখা দিয়েছে। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী আসাদুজ্জামান আবির বলেন, দেশে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ২৬০টি বেসরকারি কৃষি কলেজে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী আছেন। এসব শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে উচ্চশিক্ষা ও সুযোগ-সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন। এর আগে, গতকাল ২০ এপ্রিল রবিবার একই দাবিতে জাতীয় শহিদ মিনারের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। এতে সারাদেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন। পরে কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সোমবার অ্যাগ্রি ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে।
০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















