০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক গ্রেপ্তার

  • আপডেট: ০২:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • 158

সিলেট ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) ভোরে সিলেট সদর উপজেলার আউশা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগরের শাহপরান (রহ.) থানা পুলিশ। আক্তার হোসেন সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী। এবং আউশা এলাকার আব্দুল মুনিরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা নগরীর একটি কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় মাহবুবুর রহমান শান্ত নামের সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন। রাতে এই ঘটনায় শাহপরান (রহ.) থানায় শান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় ভুক্তভোগী মাহবুবুর রহমান শান্ত নামের একজন মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে আজ ভোরে আক্তার নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলার তিন নাম্বার আসামি। উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর আক্তার হোসেনকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্য সচিব, নাইম শেহজাদকে মুখ্য সংগঠক ও মালেকা খাতুন সারাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার কমিটি অনুমোদন করে সংগঠনটির তৎকালীন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট: ০২:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫