০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোটা পদ্ধতি রেখে ফল প্রকাশের প্রতিবাদে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার

তপন তালুকদার : সরকারি ও বেসরকারি মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রেখে ফল প্রকাশের প্রতিবাদে এবং অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন। সরেজমিনে দেখা গেছে, স্লোগানে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। এ সময় কয়েকজন শিক্ষার্থী জানান, প্রয়োজনে আমরা ঢাকা মেডিকেলসহ সারাদেশের সব মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামবো। এই আন্দোলনকে হালকাভাবে নেয়ার কিছু নেই জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে। এর আগে, গতকাল ১৯ জানুয়ারি রোববার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়। এরপর ভিসি চত্বর ও টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা। অপরদিকে, রোববার (১৯ জানুয়ারি) রাত ১০টায় মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

কোটা পদ্ধতি রেখে ফল প্রকাশের প্রতিবাদে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার

আপডেট: ০১:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫