চট্টগ্রাম ব্যুরো : ফটিকছড়ির ভুজপুর থানার হেঁয়াখো বনানী ডিগ্রী কলেজের হেঁয়াখো বনানী ডিগ্রী কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশিদ এর দায়িত্ব প্রদান উপলক্ষ্যে মতবিনিময় করেছেন কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হায়দার চৌধুরী। আজ ১৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে কলেজের সভাকক্ষে এ সভার আয়োজন করেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ। সভায় শিক্ষকবৃন্দ বিগত ১৫ বছর এ প্রতিষ্ঠান নানা বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে বলেন, এর আগে কোন সভাপতি শিক্ষক ও কর্মচারীদের সাথে এমন সৌহাদর্যপূর্ণ পরিবেশে বসেনি। এ কারণে নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হায়দার চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী হেঁয়াখো বনানী ডিগ্রী কলেজটি বৃহত্তর দাঁতমারা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত। তিনি বলেন, শিক্ষাঙ্গনে যারা আখের গোছাতে ব্যস্ত, তাদের মতো মানুষের আর কোন দিন স্থান হবে না। শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। হেঁয়াখো বনানী ডিগ্রী কলেজটিকে সেরা কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এব্যাপারে তার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আতিকুল আলম চৌধুরী, বিদায়ী অধ্যক্ষ ফারুক আহমেদ,নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশিদ।
১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















