০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আলোর সামনে আজও চলছে আন্দোলনকারীদের বিক্ষোভ

  • আপডেট: ০৬:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • 165

মিশু দাশ : রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আজও অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। সোমবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে চারটা থেকে কয়েক শ ব্যক্তি সেখানে অবস্থান নেয়। প্রথম আলো ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে- এমন অভিযোগে আন্দোলনে অংশগ্রহণকারীরা প্রথমে শাহবাগে জড়ো হয়। এরপর মিছিল নিয়ে তারা কাওরান বাজারে অবস্থান নেয়। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজকের এই আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন।
এদিকে দুপুর থেকেই প্রথম আলোর কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রথম আলোর একজন সংবাদকর্মী জানান, কার্যালয়ের মূল ফটক বন্ধ করা রাখা হয়েছে। ভেতরে সংবাদকর্মীরা রয়েছেন। সবার মধ্যে একটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে।এরআগে গতকাল রবিবার (২৪ নভেম্বর) সকাল থেকে কাওরান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত, প্রথম গরু জবেহ’ কর্মসূচি পালন করেন ‘বাংলাদেশ জনগণ’ ব্যানারে কিছু মানুষ। এতে প্রথম আলো কার্যালয়ের সবাই প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। পরে সন্ধ্যায় আন্দোলনকারীদের চলে যেতে বললে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় পাঁচজন আন্দোলনকারীকে আটক করা হয়।

হজের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিয়েছেন বিশ্বের ১৫ লাখ বেশি মুসলমান

প্রথম আলোর সামনে আজও চলছে আন্দোলনকারীদের বিক্ষোভ

আপডেট: ০৬:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪