০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর তেজগাঁওয়ে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  • আপডেট: ১২:৩৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • 213

সূর্যোদয় ডেস্ক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে এ সংঘর্ষের ঘটে। জানা গেছে, বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়।এরপর কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কী নিয়ে এ সংঘর্ষের শুরু হয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার জানান, হলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।এদিকে, সংঘর্ষের এ ঘটনায় আহত বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

রাজধানীর তেজগাঁওয়ে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আপডেট: ১২:৩৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪