০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ব্লকেড’ কর্মসূচি

  • আপডেট: ১১:৩৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • 189

জাবি প্রতিনিধি : ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিমের (রাচি) মৃত্যুর ঘটনায় ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কোনও গাড়ি ভেতরে প্রবেশ করতে পারছে না। বর্তমানে ‘জাহাঙ্গীরনগর ব্লকেডের’ অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ‘তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাসহ আট দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন। তাদের কর্মসূচি চলাকালে ক্যাম্পাসে কোনও ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। ভেতরেও মোটরচালিত কোনও গাড়ি আজ চলছে না। এ সময় প্রধান ফটকের সামনে শিক্ষক-কর্মকর্তাদের অনেককে ব্যক্তিগত গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে দেখা গেছে। এদিকে রিকশা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের বাইরে আমবাগন, ইসলামনগর ও গেরুয়া এলাকায় থাকা শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আট দফা দাবি হলো– ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে; পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, ফুটপাথ, ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডমিটার বাস্তবায়ন করতে হবে; নিহতের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; মেডিক্যাল সেন্টারের জরুরিসেবার মানোন্নয়ন করতে হবে; রেজিস্ট্রেশনবিহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; সব রিকশাচালকদের প্রশিক্ষণ ও রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে; অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ব্লকেড’ কর্মসূচি

আপডেট: ১১:৩৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪