সূর্যোদয় প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। নতুন করে আরও পাঁচজন উপদেষ্টা আজ ১০ নভেম্বর রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিবেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। আমরা পাঁচটি গাড়ি প্রস্তুত রাখছি। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও পাঁচজন যুক্ত হলে সংখ্যা বেড়ে হবে ২৬ জন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বতী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের বর্তমানে সদস্য সংখ্যা ২১ জন।
০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















