০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি

  • আপডেট: ১১:৩৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • 148

মিশু দাশ : মধ্যরাতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছেন সেনাবাহিনী। এ সময় বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে। সোমবার ৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ছিল। নেতৃত্ব দেন সেনাবাহিনীর অস্থায়ী মোহাম্মদপুর ক্যাম্প কমান্ডার ও ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর নিয়ামুল। অভিযানের বিষয়ে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। অভিযানে মূলত ট্রাফিক পুলিশকে সহায়তায় পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি, যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়। এছাড়াও মোহাম্মদপুরে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ অপরাধ তৎপরতা ঠেকাতেও সেনাবাহিনী কাজ করছে। সরেজমিন দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার ময়ুর ভিলার সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছে। সেনাবাহিনীর কয়েকটি টিমে ভাগ হয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনগুলোকে আলাদা আলাদাভাবে চেক করছে। গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২০টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মধ্য রাতে রাস্তায় সেনাবাহিনীর অভিযান ঘিরে উৎসুক সাধারণ মানুষ জানান, এ ধরনের অভিযান সব সময় হোক। তাহলে অপরাধ কমে আসবে। এদিকে রাত সোয়া ১টার দিকে শ্যামলী শিশু মেলার সামনেও সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে অভিযান চালাতে দেখা গেছে। এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর অস্থায়ী শেরে বাংলা ক্যাম্প কমান্ডার ও ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মেজর কাজী সাদির আসাফ। ডিএমপির মোহাম্মদপুর ট্রাফিক বিভাগের শ্যামলী জোনের ট্রাফিক সার্জেন্ট তোছাদ্দেক বলেন, সেনাবাহিনীর যৌথ অভিযানের অংশ হিসাবে আমরা সঙ্গে এসেছি। তারা গাড়ি থামিয়ে অবৈধ কোনও কিছু আছে কিনা এসব বিষয়ে তল্লাশি করছে। এ সময় অনেক যানবাহনকে জরিমানা করতে দেখা গেছে। এছাড়া রাজধানীর সায়েন্সল্যাব ও হাজারীবাগ এলাকায়ও সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছেন।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

মধ্যরাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর ব্যাপক তল্লাশি

আপডেট: ১১:৩৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪