০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির সমাবেশ স্থগিত, নেতাকর্মী শূন্য অফিসে পুলিশের কড়া পাহারা

তপন তালুকদার : জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ডাকা শনিবারের (২ নভেম্বর) সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতীয় পার্টি। এদিকে কয়েকদিন ধরেই মুখোমুখি অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও জাতীয় পার্টির সদস্যরা। ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে গেল গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফলে কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় আজ শনিবার সমাবেশ করার ঘোষণা দিলেও পুলিশের নিষেধাজ্ঞায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ স্থগিত করেছে জাতীয় পার্টি। যে কারণে আজ সকাল থেকেই বিজয়নগর জাতীয় পার্টির অফিসের সামনে কোনো নেতাকর্মীর দেখা মেলেনি। পার্টি অফিসের সামনে রয়েছে শুধু পুলিশের কড়া নিরাপত্তা ও উৎসুক মানুষের আনাগোনা। আজ২ নভেম্বর শনিবার সকালে বিজয়নগরস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে দেখা গেছে, আগুন দেওয়া ভবনটি খালি পড়ে আছে। উৎসুক জনতা ভবনটির সামনে দিয়ে যাচ্ছেন আর নিজেদের মধ্যে আলোচনা করছেন, কেউ কেউ আবার ছবিও তুলে রাখছেন। পার্টি অফিসের সামনে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। লোকজন ভিড় জমালেই সরিয়ে দিচ্ছে পুলিশ। এদিকে পুলিশের পক্ষ থেকে রাজধানীর পাইওনিয়ার রোড ও কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যে কারণে এসব পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, পরবর্তী কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

জাতীয় পার্টির সমাবেশ স্থগিত, নেতাকর্মী শূন্য অফিসে পুলিশের কড়া পাহারা

আপডেট: ১২:১০:০২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪