০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভলকার তুর্ক দুদিনের সফরে বাংলাদেশে

তপন তালুকদার : জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন। ২৯ অক্টোবর মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভলকার তুর্ককে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিস জানিয়েছে, ভলকার তুর্ক সফরকালে ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন। সফরকালে হাইকমিশনার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান ও বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি ভাষণ দেবেন, যেখানে তিনি সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন। তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলন করবেন।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

ভলকার তুর্ক দুদিনের সফরে বাংলাদেশে

আপডেট: ১২:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪