০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে ঘানার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

  • আপডেট: ০৩:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • 157

সূর্যোদয় ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ১৫ অক্টোবর মঙ্গলবার বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ঘানার অনাবাসিক হাইকমিশনার ওয়াকু আছোমাহ চেরেমেহ। রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে সফলভাবে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি ঘানার বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, ঘানার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশ। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও ঘানার মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও বিস্তৃত হবে। বাংলাদেশ ও ঘানার অনেক সম্ভাবনাময় খাত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব খাতে দুদেশ একযোগে কাজ করতে পারে এবং দুদেশই লাভবান হতে পারে। ঘানার বিদায়ী হাইকমিশনার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ঘানা একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে থাকে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে ঘানার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

আপডেট: ০৩:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪