১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সায়েন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

তপন তালুকদার : রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টায় এ সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, পাভেল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হয়ে তারা সংঘর্ষে জড়ান। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তিনি আরও বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে থাকা ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, দুপুর থেকে দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ চলছে। তবে কী কারণে এ সংঘর্ষ তা এখনো নিশ্চিত হতে পারিনি।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

সায়েন্সল্যাবে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আপডেট: ০৩:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪