০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের সড়কে ঝরলো একই পরিবারের ৪ জনের প্রাণ

  • আপডেট: ০১:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • 196

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল গোলচত্বরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের। সোমবার (১৯ আগস্ট) ভোররাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০), তাদের ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)। বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে ভোররাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা চার যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক পঠিত

উত্তর বাড্ডায় নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় ঝরল প্রাণ দুই শিশুর

সিরাজগঞ্জের সড়কে ঝরলো একই পরিবারের ৪ জনের প্রাণ

আপডেট: ০১:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪