১২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় টিকে থাকতে হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে: প্রধান উপদেষ্টা

  • মিশু দাশ
  • আপডেট: ০৩:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • 217

মিশু দাশ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশি কূটনীতিকদের অভিযোগ করেছেন ক্ষমতায় থেকে শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে। ১৮ আগস্ট রোববার বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই সরকারের অগ্রাধিকার হলো- আইনশৃঙ্খখলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা। দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে, পাতানো নির্বাচন করা হয়েছে। ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজ বেড়ে উঠেছে। রাজনৌতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়েছে। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি। পৃথিবীর কোথাও নাগরিকরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি, যা বাংলাদেশে হয়েছে। ইউনূস বলেন, বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। ঠিক করতে সময় লাগবে। আশা করি, নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও তার দলবলের হামলায় ছাত্র আন্দোলনে শত শত মানুষ মারা গেছে। অনেক ছাত্রের চোখে গুলি লেগেছে। তাদের দেখতে গিয়েছিলাম। জানি না তাদের কী হবে। প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। ৮ আগস্ট অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। নতুন এ সরকার গঠনের পর বিদেশি কূটনীতিকদের একবার ব্রিফ করেছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

ক্ষমতায় টিকে থাকতে হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে: প্রধান উপদেষ্টা

আপডেট: ০৩:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪