১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, আমি রাজাকার বলিনি: প্রধানমন্ত্রী

  • আপডেট: ০১:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
  • 155

মো.মোতাহার আলী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি। তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে। আজ ২৬ জুলাই শুক্রবার সকালে হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে তিনি এসব কথা করেন। এসময় শেখ হাসিনা আরও বলেন, এই ধ্বংসের সঙ্গে জড়িত হামলাকারী এখনো আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। তবে এবার তারা আলাদা পদ্ধতি অবলম্বন করেছে। তিনি বলেন, দেশবাসী, ঢাকাবাসীকে বলব, যাদের জন্য আজ আপনাদের এ দুর্ভোগ, যারা ধ্বংস করল, যাদের জন্য আজ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের ওপরই দিয়ে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, যারা এদেশের মানুষের রুটি-রুজির ওপর হাত দিয়েছে, রুটি-রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে।

সর্বাধিক পঠিত

আজ শুক্রবার ১০ মহররম পবিত্র আশুরা

আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে, আমি রাজাকার বলিনি: প্রধানমন্ত্রী

আপডেট: ০১:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪