তপন তালুকদার: রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মো. ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদির সন্ধান পাওয়া গেছে দাবি করে আজ ১০ জুন সোমবার সকাল থেকে ওই বাড়িটি ঘিরে রেখেছে র্যাব-৩ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. ফিরোজ কবীর আরও জানান, ৬৩ নয়াপল্টন এলাকার ওই বাড়ি ঘিরে রাখা হয়েছে। ভেতরে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজধানীর নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব-৩
-
তপন তালুকদার - আপডেট: ১২:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- 179
সর্বাধিক পঠিত



















