০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁতমারায় চেয়ারম্যান প্রার্থীর কেন্দ্র কমিটির দায়িত্বে মাদক ব্যবসায়ী জাকির

  • আপডেট: ০৩:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • 219

সূর্যোদয় প্রতিবেদক: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদকের প্রবেশদ্বার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা। উখিয়া-টেকনাফের সীমান্ত থেকে ইয়াবা আইসসহ নানা মাদকদ্রব্য এনে দাঁতমারার হোসেন্যোরখীল গ্রাম থেকে প্যাকেট করে পাঠানো হয় দেশের বিভিন্ন এলাকায়। ফলে দীর্ঘ ১ যুগ ধরে দাঁতমারার হোসেন্যোরখীল গ্রামে মাদক ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছেন মাদক ব্যবসায়ী জাকির হোসেন। স্থানীয়দের অভিযোগ, উখিয়া-টেকনাফ সীমান্ত দিয়ে মাদক এনে দাঁতমারার হোসেন্যোরখীল গ্রাম থেকে বিভিন্ন পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে জোগান দিয়ে আসছে মাদকসম্রাট জাকির। সে এখন ২ নং দাঁতমারা ইউনিয়নের সব কিছুর নিয়ন্ত্রক। জানাগেছে, মাদকসম্রাট জাকির হোসেনের টাকার ছড়াছড়ি দাপটের আঁচ পড়েছে চলমান ফটিকছড়ি উপজেলা নির্বাচনে। অভিযোগ উঠেছে, চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার সাঈদ ইরানের জন্য গঠিত কেন্দ্র কমিটির দায়িত্ব দেয়া হয়েছে মাদকসম্রাট জাকির হোসেনকে। তিনি দাঁতমারা ইউনিয়নের একটি কেন্দ্র কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। পুলিশ সুত্রে জানাগেছে, দাঁতমারা ইউনিয়নের একটি কেন্দ্র কমিটির সহ-সভাপতি জাকির হেসেনের বিরুদ্ধে ৭টি মাদক মাদক রয়েছে। ৪টি মামলায় জামিনে থাকলেও তার বিরুদ্ধে ৩ টি মামলায় রয়েছে গ্রেফতারী পরোয়ানা। স্থানীয়রা জানান, মাদক ব্যবসার অপরাধে এলাকাবাসী তাকে গ্রাম থেকে বিতারিত করার পর বর্তমানে চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার সাঈদ ইরানের পক্ষে কাজ করার জন্য স্থানীয় এক জনপ্রতিনিধি তাকে এলাকায় ফিরিয়ে এনছেন। সুত্র জানায় নির্বাচনী খরচের জন্য স্থানীয় এই জনপ্রতিনিধি মাদকসম্রাট জাকির হোসেনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার

দাঁতমারায় চেয়ারম্যান প্রার্থীর কেন্দ্র কমিটির দায়িত্বে মাদক ব্যবসায়ী জাকির

আপডেট: ০৩:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪