সূর্যোদয় ডেস্ক: কক্সবাজার রিজিয়নের অভিযান টীম বিশেষ অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে আটক করে। ১১ মে শনিবার কক্সবাজার সদর মডেল থানাধীন সাংস্কৃতিক কেন্দ্রের সামনে হইতে এই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো: আপেল মাহমুদ জানান, কক্সবাজার সদর মডেল থানাধীন সাংস্কৃতিক কেন্দ্রের সামনে হইতে অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন মো: তৌহিদুল আলম ওরফে তুহিন (২৮) পিতা-মো: মোবারক আলম, মাতা-মোছা: রফিকা বেগম, মো: কায়ছার আলম ওরফে সাকিব (২৪) পিতা-মো: নুরুল কবির, মাতা-মোছা: আনোয়ারা বেগম, উভয় সাং-ঝিলংজা বাংলাবাজার, ৬নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার নামে দুই জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার পূর্বক চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। তিনি জানাম ট্যুরিস্ট পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



















