১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে হত্যা

  • আপডেট: ০৩:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • 151

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের পূর্বাঞ্চলীয় হ্যাজেলউড এলাকার জেনার ও কিলহপার স্ট্রিটের হান্ড্রেড ব্লকে কুমিল্লার বাবুল উদ্দিন নিজ বাড়ির সংস্কারের কাজ করছিলেন। তার সঙ্গে ছিলেন সিলেটের ইউসুফ মিয়া।

গত ২৭ এপ্রিল শনিবার দুপুর সাড়ে ১২টায় তাদের গুলি করা হয়। এ ঘটনার পর স্থানীয় পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি এবং রেডিওর মাধ্যমে নাম ও পরিচয়হীন দুজন ব্যক্তির খুন হওয়ার কথা জানান দেয়। এ বিষয়ে যে কোনো তথ্য জানাতে ৭১৬-৮৪৭-২২৫- এই নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। ময়নাতদন্তের পর আগামীকাল সোমবার নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ। বাংলাদেশি অভিবাসীরা ওই দুজনের মরদেহ শনাক্ত করেছেন। বাবুল উদ্দিন ৮ মাস আগে ভার্জিনিয়া থেকে বাফেলোতে আসেন। ইউসুফ মিয়া আসেন চার মাস আগে সিলেট থেকে। দুপুরের পর থেকে খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশিরা তাদের বাড়িতে জড়ো হতে থাকেন। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাফেলোর কমিউনিটি অ্যাক্টিভেস্ট হাবিব রহমান বলেন, বাবুল উদ্দিন যেখানে খুন হন সেখানে তার বেশ কয়েকটি বাড়ি আছে। তিনি ইউসুফ মিয়াকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি সংস্কার করছিলেন। তার সাত সন্তান রয়েছে। অপরদিকে ইউসুফ আলীর দুই সন্তান এবং তার স্ত্রী অন্তঃস্বত্বা। আমরা এর সুষ্ঠ তদন্ত এবং বিচার চাই।

সর্বাধিক পঠিত

ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে হত্যা

আপডেট: ০৩:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪